দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। প্রিয় তারকার জীবনসঙ্গী কে হবেন, সম্পর্ক ও বিয়ে নিয়ে তার ভাবনাই বা কী, এসব জানতে আগ্রহী থাকেন অনুরাগীরা। এবার বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানালেন অভিনেত্রী কেয়া পায়েল। জীবনসঙ্গী বাছাইয়ে তার কাছে গুরুত্ব পাচ্ছে বিশ্বাস, পারস্পরিক সম্মান আর মানুষটির ব্যক্তিত্ব।
চিত্রনায়ক আরিফিন শুভ ও অভিনেত্রী কেয়া পায়েল গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে আলোচনায় আসেন। হঠাৎ এমন বার্তা দেখে অনেকেই ধারণা করেছিলেন, গোপনে হয়তো বিয়ে করেছেন এই জুটি। তবে পরে জানা যায়, এটি তাদের বাস্তব জীবনের কোনো ঘোষণা নয়, বরং পর্দায় আসছে তাদের নতুন গল্পের ইঙ্গিত।
রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান কেয়া পায়েল।
অভিনেত্রীর কাছে বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস ও পারস্পরিক সম্মান। জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে বাহ্যিক পরিচয় বা জেলার চেয়ে মানুষকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।
কেয়া পায়েল বলেন, ‘সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করব না, মানুষ দেখে বিয়ে করব। বিয়ে নিয়ে এত কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে একজন মানুষকে চাই, যাকে নিয়ে সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি।’
প্রসঙ্গত, ছবিয়াল সহ-প্রযোজিত ও চরকি প্রযোজিত ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীনে নির্মিত নতুন ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফের শুরু হয়েছে আলোচনা।
/অ